হিলিতে কেজিতে ২০ টাকা কমেছে কাচামরিচের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৭ ১৪:০১:৫৬


দেশে কাচামরিচের বাজার স্থিতিশীল রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে হিলিতে দেশীয় কাচামরিচের দাম কমেছে কেজিতে ২০টাকা করে।

সোমবার হিলির ‍কাচা কাজা বাজারে দেখা গেছে, বাজারের সব দোকানেই কাচামরিচের সরবরাহ ভালো রয়েছে। তবে দাম আগের তুলনায় কিছুটা কমেছে একদিন আগেও প্রতিকেজি কাচামরিচ ১২০ টাকা ছিলো। বর্তমানে তা কমে কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সানবিডি/এনজে