এডিপি বাস্তবায়নে প্রথম স্থানে আইসিটি বিভাগ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৭ ২১:০০:১৭


২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অর্থ অবমুক্তির ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অর্থ অবমুক্তির ভিত্তিতে এ বিভাগের এডিপি বাস্তবায়নের হার শতকরা ৯৯ দশমিক ৯২ ভাগ।

আজ মঙ্গলবার  (১৭ আগস্ট)  পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মাসিকভিত্তিতে এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে আইসিটি বিভাগের অধীন কারিগরি সহায়তাসহ মোট ২৮টি প্রকল্প বাস্তবায়নাধীন ছিল।

সানবিডি/এনজে