হিলিতে কেজিতে ৪ টাকা কমেছে চালের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১৪:১২:২৮


দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। এছাড়া বেসরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত থেকে চাল আমদানির এমন খবরে কেজিতে ২-৪ টাকা করে দাম কমেছে।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই চালের ভালো সরবরাহ রয়েছে। তবে ভারত থেকে চাল আমদানির খবরে বাজারে চালের ক্রেতা সংকট দেখা দিয়েছে। সব ধরনের চালের দাম কেজিপ্রতি ২-৪ টাকা করে কমেছে। আটাশ জাতের চালের দাম কমে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ৪৮-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া মিনিকেট জাতের চালের দাম কমে ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে ৫৬-৫৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এ জাতের চাল।

সানবিডি/এনজে