পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোকতাদির আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২০ ২০:০২:০৭


পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মোকতাদির আলী সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নাল্লিাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে বাসায় একটি দূর্ঘটনায় মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

মোকতাদির আলী গ্রামের বাড়ি কুমিল্লা৷ তিনি একাত্তর সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন৷ পরবর্তীতে সেনাবাহিনীতে যোগ দেন ৷ সেনাবাহিনী থেকে অবসরের পর বিপিসিতে যোগ দেন ৷

এছাড়াও তিনি জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ৷

এএ