নয় মাসে ৪৭ শতাংশ বেড়েছে তুলার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২২ ১৪:১৯:৫৬


দেশে ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে চলমান আগস্ট—গত নয় মাসে তুলার দাম বেড়েছে ৪৭ শতাংশ। এ তুলা থেকে সুতা উৎপাদন করে দেশের স্পিনিং মিলগুলো, যার দাম গত নয় মাসে বেড়েছে ৩৭ শতাংশ। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক বাজার থেকে কেনা তুলা ও দেশের মিলগুলোয় উৎপাদিত সুতার দামের গতি-প্রকৃতি জানিয়ে বিটিএমএ বলছে, সুতার মূল্যবৃদ্ধি সম্পর্কে বিভিন্ন অজুহাত তৈরি ও বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা হচ্ছে। পাশাপাশি বেনাপোলসহ সব স্থলবন্দর দিয়ে সুতা আমদানি ও সুতার পার্শিয়াল শিপমেন্ট অনুমোদন পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ চেষ্টাকে অপচেষ্টা উল্লেখ করে ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছে বিটিএমএ।

সানবিডি/এনজে