৫০ হাজার ডলার ছাড়ালো বিটকয়েনের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৪ ১৪:৫২:০০
কয়েক মাসের খারাপ অবস্থা কাটিয়ে উঠছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন।নতুন করে ৫০ হাজার ডলার ছাড়িয়েছে এ মুদ্রার দাম। গত মে মাসের পর এবারই প্রথম বিটকয়েনের দাম ৫০ হাজারের কোটা ছাড়াল। খবর সিএনএন।
এ বিষয়ে কয়েনডেস্কের তথ্য বলছে, রোববার লেনদেনের শেষ সময় পর্যন্ত দেখা গেছে গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ছিল বিটকয়েনের দাম। মূলত মার্কিন বহুজাতিক আর্থিক প্রযুক্তিপ্রতিষ্ঠান পেপ্যাল লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েককে স্বীকৃতি দেয়ায় এ ক্রিপ্টোকারেন্সিটির বাজার ঘুরে দাঁড়ায়।
শুধু বিটকয়েন নয়, ইথেরিয়াম, লাইটকয়েন ও বিটকয়েন ক্যাশকেও যুক্তরাজ্যের বাজারে কেনাকাটার স্বীকৃতি দিয়েছে পেপ্যাল। অর্থাৎ যুক্তরাজ্যের মানুষ পেপ্যালের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে অনুমোদিত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটা করতে পারবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














