ভোমরায় পাঁচ বছরে ৬৭১৮ কোটি টাকার পণ্য রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৮ ১৪:১৭:১০
পন্য জট না থাকা ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। রফতানি গন্তব্যের দূরত্ব কম হওয়ায় খরচ কমছে। গুরুত্ব বাড়ছে ভোমরার। বাড়ছে পণ্য আমদানি-রফতানির পরিমাণ। এই বন্দরটি দিয়ে গত পাঁচ বছরে ৯ লাখ টনের বেশি পণ্য রফতানি হয়েছে, যার মূল্য ৬ হাজার ৭১৮ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ বছরে এসব পণ্য রফতানি করা হয়েছে। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এই স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি রফতানি হয় খাদ্যপণ্য। বন্দরটি দিয়ে রফতানি করা পণ্যের মধ্যে রাইস ব্রান অয়েল (তুষের তেল), মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, ঝুট কাপড়, পাটের চট, নারকেলের শলা, প্রাণের জুস, লিচু ড্রিংকস, প্রাণের চানাচুর ও চিপচ অন্যতম।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














