বিশ্বে ‍মাছ উৎপাদন প্রবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৯ ১১:৩৭:৩৩


বর্তমানে বিশ্বে ‍চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। শুধু -ই নয়, কয়েক বছর ধরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাশাপাশি গত পাঁচ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনের প্রবৃদ্ধিতেও বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার-২০২০-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, মৎস্য উৎপাদনে শীর্ষে থাকা চীনের নেতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে তুলে এনেছে।

বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনের শীর্ষ পাঁচটি দেশ হলো চীন, ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও কম্বোডিয়া। চীনের উৎপাদন ২০ লাখ টনের বেশি। কিন্তু ২০১৬ সালের পর থেকে দেশটির মাছ উৎপাদনের তথ্য পুনর্মূল্যায়ন করা শুরু হয়। ফলে ২০১৭ সালে তাদের প্রবৃদ্ধি নেতিবাচক হয়। উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের উৎপাদন ছাড়িয়েছে ১৭ লাখ টন। চীনের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে ভারতের প্রবৃদ্ধি এখন শীর্ষে। এর পরই অবস্থান বাংলাদেশের, যেখানে বছরে মাছের উৎপাদন প্রায় সাড়ে ১২ লাখ টন। বাংলাদেশ ও ভারত ছাড়া কোনো দেশেরই প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় নেই। মিয়ানমার ও কম্বোডিয়ার প্রবৃদ্ধিতে স্থিতাবস্থা বিরাজ করছে।

সানবিডি/এনজে