বিডার ওএসএস সেবা পেয়েছেন ২৫ হাজার বিনিয়োগকারী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩০ ১৪:৫৯:২৫
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের প্রায় ২৫ হাজার সেবা অনলাইনের মাধ্যমে দেয়া সম্ভব হয়েছে। এর সঙ্গে আজ যুক্ত হচ্ছে আরো পাঁচটি প্রতিষ্ঠান। রোববার সেবা প্রদানের লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
দেশী-বিদেশী ব্যবসায়ী বিনোয়গকারীদের অনলাইনে নয়টি সেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপস্থিতিতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংস্থাগুলো হলো দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














