ভোমরায় পাথর আমদানিতে ১২৭ কোটি টাকা রাজস্ব আদায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১১ ১৪:২৫:৪৪
গত অর্থবছরের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০ লাখ ২০ লাখ ৭ হাজার ৯৩৪ টন পাথর আমদানি হয়েছে। এসব পাথরের আমদানিমূল্য ২৩৪ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫১৫ টাকা, এ থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১২৭ কোটি ৬২ লাখ ৬৭ হাজার টাকা।
এ বন্দরে সহজ যাতয়াত সহজ যাতায়ত ব্যবস্থা ও আমদানি খরচ কম হওয়ায় কয়েক বছর ধরে ভোমরা বন্দর ব্যবহারে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। বিশেষ করে পাথর আমদানিতে। আবার নির্মাণপণ্যটি থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে বন্দরের। পাথর আমদানিতে মূল্যের বিপরীতে সরকার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত রাজস্ব পায় বলে জানান ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী।
ভোমরা স্থলবন্দর দিয়ে সপ্তাহে ২৫-৩০ ট্রাক পাথর আমদানি করে মেসার্স আঁখি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল গফুর জানান, তার প্রতিষ্ঠান আমদানীকৃত পাথর পটুয়াখালী, বরগুনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। নির্মাণকাজে ব্যবহূত এসব পাথর প্রতি টন বিক্রি করেন ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














