দৌলতপুরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৫:৩২:৫২
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় কেরামত আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বজারের আমদহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কেরামত আলী উপজেলার আমদহ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিমেন্ট ভর্তি একটি ট্রাক (খুলনা মেট্রো-উ-১১-০০৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে কেরামত আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় রনি (২৫) নামে এক সাইকেল আরোহী আহত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













