ছাত্র অধিকারের ২০ নেতাকর্মীর জামিন মঞ্জুর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৯ ১৬:৪৬:০৪
পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় ছাত্র অধিকারের ২০ নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন পাওয়া আসামিরা হলেন – মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, হোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন মনির।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














