চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী এফবিসিসিআই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৯ ১৪:৪৬:২৩
স্বল্পোন্নত দেশ পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মুক্ত বাণিজ্য চুক্তি এলডিসি-উত্তর চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে সংগঠনটি। একই সঙ্গে এ চুক্তি চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেও সাহায্য করবে।
মঙ্গলবার চায়না -বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন ফোরাম ২০২১ এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. শেখ ইউসুফ হারুন।
এ সময় এফবিসিসিআই সভাপতি জানান, ২০১৯-২০ অর্থবছরে চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ১ হাজার ১৪৯ কোটি ডলার, বিপরীতে দেশটিতে রফতানি হয়েছে মাত্র দশমিক ৬০০ কোটি ডলারের পণ্য। এই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে ঢাকা-বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তি প্রয়োজন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














