হিলিতে কেজিতে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০২ ১০:৪৭:০৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের ‍বাজার।বন্দরে মাত্র এক দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা করে বেড়েছে। ভারতের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি আমদানিকারকদের।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তবে আগের তুলনায় আমদানির পরিমাণ কমেছে। বন্দর দিয়ে আগে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। বুধবার বন্দরে আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার তা বেড়ে ৩৫ টাকায় পৌঁছে। শুক্রবার একই দামে এসব পেঁয়াজ বিক্রি হয়েছে।

সানবিডি/এনজে