হিলিতে একদিনে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৫ ২০:৫৭:১১


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে দাম।আজ মঙ্গলবার (৫ অক্টোবর) একদিনেই এ বন্দর দিয়ে দেশে এসেছে ৯৬ টন কাঁচা মরিচ। এতে পাইকারিতে কেজিতে কমেছে ২০ টাকার মতো। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১১০ টাকা বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি অব্যাহত রয়েছে। তবে প্রথম দিকে ২-৫ ট্রাক করে কাঁচা এলেও এখন দিনে ৮-১০ ট্রাক মরিচ আমদানি হচ্ছে। মঙ্গলবার বন্দর দিয়ে ১১ ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যেখানে আগের দিনও বন্দর দিয়ে ৩১ টন কাঁচা মরিচ এসেছিল।’

সানবিডি/এনজে