রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে: অর্থমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৬ ১৬:৪৬:৫৩
দেশে গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, `আশা করছি, রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে।’
আজ বুধবার (৬ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে, সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে। ২২ বিলিয়ন ডলার কিন্তু কম না।’
এ সময় তিনি বলেন , ‘রেমিট্যান্স কম আসার মূল কারণ হচ্ছে— বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই, যারা বিদেশে যান। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন, এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয়, দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














