ঠাকুরগাঁওয়ের নদীতে ডুবে দু’ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০১-২৯ ১৮:০৭:৫৩


Water1454068891ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে ডুবে দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা উপজেলার সন্ধ্যারই গ্রামের খলিলের ছেলে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সন্ধ্যারই গ্রামের খলিল তার বাড়ির পশ্চিমে কুলিক নদীতে গরু গোসল করাতে যায়। এ সময় তার  দুই ছেলে নান্নু (১৩) ও নাহিদ (১১) তার অজান্তে নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় তারা।

বিষয়টি খলিল বুঝতে পেরে আশপাশের লোকজনের সহায়তায় দুই ছেলের লাশ নদী থেকে উদ্ধার করেন। রানীশংকৈল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো