ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৫:২৬:০৮


b. baria_100478ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার কালিকাপুর গ্রামে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- আবদুস সালাম (৬৫) ও লিল মিয়া (২৫) কালিকাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে কালিকাপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের বাড়িতে বাড়িতে মাইকে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে একই গ্রামের আবদুস সালাম ও তার সমর্থকদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় আবদুস সালামের সমর্থকরা সিদ্দিকুর রহমানের এক সমর্থককে বেধড়ক পেটান। এ নিয়ে সিদ্দিক বাঞ্ছারামপুর থানায় একটি মামলাও দায়ের করেন।

এরই জের ধরে রবিবার সকালে সিদ্দিকের সমর্থকরা সালামের বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সালামকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর তার সমর্থকরা সিদ্দিকের সমর্থক লাল মিয়াকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।

পরে লাল মিয়াকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া সেখানে তারও মৃত্যু হয়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো