নওগাঁয় এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
আপডেট: ২০১৬-০১-৩১ ২০:১২:৪৮
উচ্চ মাধ্যমিক পর্যায়ে উৎপাদন ব্যবস্থানা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক সমিতির নওগাঁ জেলা কমিটির সভাপতি সাহারিয়ার ইকবাল। এ সময় কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক রিপন কুমারসহ আফরোজা আকতার, রাসেল, আব্দুর রহমান, নাজমুল হক, শফিউল ইসলাম ও আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারি বিধি অনুযায়ী নিয়োগ দেওয়ার পরেও এমপিওভুক্তি না হওয়ায় শিক্ষকরা দিনের পর দিন মানবেতর জীবন-যাপন করে আসছেন। অবিলম্বে শিক্ষকদের এমপিওভুক্তির করার জোর দাবি জানান তাঁরা।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













