রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-০৩ ১৭:১৭:৫৫
দেশের বেসরকারিখাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দিচ্ছে সরকার। ২০১৯ সালের জন্য এসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে শিল্প মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করবেন।
এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। দ্বিতীয় হয়েছে মীর সিরামিক লিমিটেড, তৃতীয় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড, যৌথভাবে তৃতীয় হয়েছে অকো-টেক্স লিমিডেট ও ক্রিমসন রোসেলা সি ফুড লিমিটেড।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি এগ্রো ফুডস লিমিডেট, দ্বিতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড এবং তৃতীয় এপিএস হোল্ডিং লিমিটেড।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতী খান বেকেলাইট প্রোডাক্টস ও তৃতীয় হয়েছে র্যাভেন এগ্রো কেমিক্যালস লিমিটেড।
কুটিরশিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কোর- দি জুট ওয়ার্কস, দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস।
হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড ও তৃতীয় হয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














