আরেক মামলায় ফখরুলসহ ৭৪ জনের চার্জ গঠন ৩০ মার্চ
প্রকাশ: ২০১৬-০২-০৩ ১৩:১৮:০১
মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পল্টন থানায় দায়ের নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ দিন ধার্য করেন।














