ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চ্যুয়াল ফেয়ার ১৯ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-০৭ ১৮:৫৩:৫০
আঞ্চলিক পরিসরে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টাডি ইউকে ভার্চ্যুয়াল ফেয়ার-২০২২। আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আসরের আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল।
জানা গেছে, বিগত ২০২০ ও ২০২১ সালে আঞ্চলিক পরিসরে অনুষ্ঠিত স্টাডি ইউকে ভার্চ্যুয়াল ফেয়ারের অভাবনীয় সাফল্যের পর এই মেলার আয়োজন করা হচ্ছে।
দক্ষিণ এশিয়ার চারটি দেশ: বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে অধ্যয়ন এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
করোনা মহামারির কারণে ভার্চ্যুয়ালি আয়োজিত মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন ফ্যাকাল্টি লিডার ও প্রোভাইডারদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা চলাকালীন এই সময়টি বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনা শুরু করার ও বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণের উপযুক্ত সময়। এই মেলায় শিক্ষার্থীরা প্রশ্ন পোস্ট করতে পারবেন, চ্যাট রুম ভিজিট করতে পারবেন, ক্যাটালগ ডাউনলোড করতে পারবেন এবং বিজনেস কার্ড বিনিময়ের সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা https://bdbritish.org/study-uk-feb-ভবন-এই লিংকের মাধ্যমে ভার্চ্যুয়াল ফেয়ারে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের লগইনের নির্দেশনা প্রদান করা হবে।
যুক্তরাজ্যেও ২৬টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এবং ইউকে ভিসা এবং ইমিগ্রেশন (ইউকেভিআই) এবং ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিশনস সার্ভিস (ইউসিএএস) এর প্রতিনিধিরা এই মেলায় অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং আরও অন্যান্য বিষয়ে নির্দেশনা মূলক সহায়তা প্রদান করবেন।
ভার্চ্যুয়াল ফেয়ারের আরও বিস্তারিত বিবরণ এবং শিক্ষার্থীরা কীভাবে উন্নতমানের অভিজ্ঞতা পেতে পারেন, সে ব্যাপারে জানতে ভিজিট করুন: https://bd.registration.study-uk.britishcouncil.org/plan-your-visit।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













