বিশ্ববাজারে ২ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৯ ১৮:৪০:৩৮


বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। সেই সঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম। স্বর্ণের দাম গত এক সপ্তাহে বেড়েছে ২ শতাংশ। রুপার দাম প্রায় দেড় শতাংশ এবং প্লাটিনামের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হওয়ায় এ দামি ধাতুটির প্রতি আউন্সের দাম প্রায় এক হাজার ৯০০ টাকা হয়ে গেছে। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৭ দশমিক ২০ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ২৫ ডলারে। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬০ দশমকি শূন্য ৫ ডলার।

চলতি বছরের জানুয়ারি শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০৫ দশমিক ৮৯ ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে দেশের বাজারে মান অনুযায়ী স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৯১ টাকা থেকে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে।

সানবিডি/এনজে