রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫৭
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১০:৩৫:১৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৯১৩৯ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন ও ২৪ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














