চেম্বার জজ আদালতের দায়িত্বে বিচারপতি ওবায়দুল হাসান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১৯:২০:০৯
শুধু শারীরিক উপস্থিতিতে অ্যাকচুয়াল মাধ্যমে আপিল সংক্রান্ত জরুরি মামলা পরিচালনা করার জন্য আগামী রোববার (৬ মার্চ) থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সপ্তাহের রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার আপিলের জরুরি বিষয়াদি শুনানির জন্য চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুধু শারীরিক উপস্থিতির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনয়ন দিয়েছেন। কর্তৃপক্ষের সদয় অবগতির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দুপুর আড়াইটা থেকে চেম্বার জজ কোর্টে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













