প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাণিজ্য প্রতিনিধিদলের দুবাই যাত্রা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৭ ২১:৪০:০১
এক্সপো ২০২০, দুবাই ও বেশকিছু বাণিজ্যিক কর্মসূচীতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নেতৃত্বে পাঁচ দিনের সফরে দুবাই গেছেন উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল।
এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে আজ সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই’র উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
দুবাইয়ে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেলায় অবস্থিত লিডারশীপ প্যাভিলিয়নে সমঝোতা স্বারক সই করবে এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার।
এর আগে সেখানে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগদান করবে এফবিসিসিআই।
বৃহস্পতিবার সকালে ইউএই-বাংলাদেশ ইকোনমিক ফোরামের সভা অনুষ্ঠিত হবে। বিকেলে উদ্বোধন করা হবে ইউএই-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিলের।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














