লালপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৯ ১৫:৫০:৪৩


নাটোরের লালপুর উপজেলার মাজগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার উল্লাপাড়ার সাতবাড়িয়া ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উল্লাপাড়ায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে যায় মাজগ্রামের বাবুর পরিবার। বাবুর ছেলে রাজু (১৬) ও  মাজেদুল (৯) গিয়েছিল এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে। সেখানে গোসল করতে নেমে বড় ভাই রাজু ডুবে যাচ্ছে দেখে ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে নামলে দুজনই ডুবে নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি এসে তাদের লাশ উদ্ধার করে।

গভীর রাতে তাদের লাশ নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।বুধবার তাদের জানাজা হওয়ার কথা রয়েছে।

সানবিডি/এনজে