আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৩-০৯ ১৯:৫৮:৪৪
সাভারের আশুলিয়া থেকে নিলুফা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ গাজিরচট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিলুফা বেগম কিশোরগঞ্জ জেলার সদর থানার বাদগাঁও এলাকার হানিফের মেয়ে। তার স্বামীর নাম সুমন।
স্থানীয়রা জানান, নিলুফা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার দিবাগত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সকালে খবর পাই নিলুফা আত্মহত্যা করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













