বসত ঘরে আগ্নিকাণ্ডে নববধূ পুড়ে অঙ্গার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১১ ১০:৩৬:৫৯
কুমিল্লার বরুড়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ইয়াসমিন আক্তার (২১) নামে এক নববধূ পুড়ে মারা গেছেন। শুক্রবার (১১ মার্চ) ভোর পৌনে ৬টায় উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াসমিন রেজাউলের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ভোর ৬ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পুড়ে যাওয়া বসত ঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে তিনি আরও বলেন, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিলো। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষনিকভাবে নিশ্চিত হতে পারিনি। বসত ঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













