ভোমরায় আট মাসে ২৬১ কোটি টাকা রাজস্ব ঘাটতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১২ ১৫:৩৩:৩৭


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কমে যাওয়ায় সরকারের রাজস্ব আহরণের পরিমাণ কমেছে। এতে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতির পরিমাণ বাড়ছে। বন্দরসংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে বন্দরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকায়। কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শুরু থেকেই বন্দরের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। পাশাপাশি বৈশিক করোনা সংকটে রাজস্ব ঘাটতি বেড়েছে।

এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরে ভোমরা শুল্ক স্টেশনের জন্য ১ হাজার ১৩৭ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫৯ কোটি ২৮ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময় রাজস্ব আদায় হয়েছে ৪৯৮ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৫৫ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৫৯ কোটি ২০ লাখ এবং সর্বশেষ ফেব্রুয়ারিতে ৬২ কোটি ৪১ লাখ টাকা আদায় হয়েছে। সেই হিসাবে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ২৬১ কোটি ২৩ লাখ টাকা।

এর আগে ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছিল ৫৬০ কোটি ৪ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৬১ কোটি ৯৯ লাখ টাকার বেশি।

ব্যবসায়ীরা বলছেন, পূর্ণাঙ্গ বন্দর হওয়া সত্ত্বেও সবধরনের পণ্য আমদানি করতে পারেন না তারা। আবার অন্যান্য সুযোগ-সুবিধাও সীমিত থাকার কারণে অন্য বন্দরমুখী হচ্ছেন ব্যবসায়ীরা। এতে বন্দর দিয়ে আমদানি কমছে। রাজস্ব হারাচ্ছে সরকার।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, বৈশিক মহামারী করোনার কারণেই মূলত রাজস্ব ঘাটতির পরিমাণ বেড়েছে। করোনা সংকটের জন্য বন্দরের

সানবিডি/এনজে