গ্রীন লাইনের ঢেউয়ে কীর্তনখোলায় যাত্রীবাহী ট্রলারডুবি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৭:৪৮:২০
বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার।
রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













