ড্রেজার পুড়িয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৩ ২০:১৫:০১


ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে একটি খননযন্ত্র (ড্রেজার) পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের পশ্চিম পাশে বংশী নদীতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বংশী নদীর বালিয়া ইউনিয়নের বাস্তা আদর্শ গ্রামের অংশে অবৈধভাবে বালু তুলছিলো একটি চক্র। ওই ঘটনার খোঁজ পেয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অভিযান চালিয়ে খননযন্ত্র (ড্রেজার) ধ্বংস ও পাইপ গুড়িয়ে বিনষ্ট করা হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, খননযন্ত্রের (ড্রেজার) মাধ্যমে অবৈধভাবে বংশী নদী থেকে বা তোলার দায়ে একটি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে। নদীতে অবৈধভাবে বালু তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

সানবিডি/এনজে