মা-বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১৯:০৭:২৮
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মা-বাবাকে মারধরের অপরাধে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর মিয়া (১৯) নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের গ্রামের মাফু মিয়ার ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের জাহাঙ্গীর মিয়া প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে মারধর করতেন। সোমবার বিকালেও মা-বাবাকে মারধর করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মা-বাবাকে মারধরের কথা স্বীকার করায় ১৪ মাস কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন, জাহাঙ্গীরকে আটকের পর মা-বাবাকে মারধরের কথা স্বীকার করেছে। নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর করতো। এই অপরাধে তাকে ১৪ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













