চট্টগ্রামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৫ ১৪:৩৬:৩৭
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আল ফালাহ গলিতে উয়ইচিং মারমা (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উয়ইচিং মারমা চট্টেশ্বরী রোডে আইকনিক ডেন্টাল অ্যান্ড স্কিন সেন্টারে চাকরি করতেন।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে এক মারমা তরুণীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তরুণীর সঙ্গে আসা তার বন্ধুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয় তরুণীর। এর জের ধরে সোমবার রাতের যে কোনো সময়ে বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













