হিলি স্থলবন্দরে তিন দিন বাণিজ্য বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৬ ২১:০৩:৪৯


আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের ছুটির ফাঁদে দিনাজপুরের হিলি স্থলবন্দর। এদিন ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। শুক্রবার সাপ্তাহিক ছুটি ও ১৯ মার্চ পবিত্র শবেবরাত উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

সানবিডি/এনজে