রাজবাড়ীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষ,সেনাসদস্যসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৭ ১৯:১৪:০৫
রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে একটি দ্রুতগতির মাহিন্দ্রার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মাহিন্দ্রার চালক, সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মাহিন্দ্রার চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), যাত্রী এবং সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে সেনা সদস্য মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।
রাজবাড়ী আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সে সময় মাহিন্দ্রার চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
সানবিডি/ এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













