পদ্মা নদীতে গোসলে নেমে ২ বন্ধুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৮ ১৬:৪৯:০০
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর বড়কুঠি এলাকার সারিকের ছেলে নীরব (১৫) ও একই এলাকার সায়েদের ছেলে সায়ল (১৫)। দুজনই অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বড়কুঠি এলাকার ৬ কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন পানিতে তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজন ডাকে। কিছুক্ষণ পর স্থানীয়রা পদ্মা নদী থেকে নীরব ও সায়লকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













