হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৯ ১০:১৭:০১
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মিজানুর রহমান পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের ছাত্র।
শুক্রবার রাতে বাঁশেরহাট এলাকার ‘ব্লু মুন’ নামক ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ।
তিনি জানান, আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তিনি ফাঁস দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













