ইমন হত্যা মামলা: ৭ জনের মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২০ ১৩:৫৩:৪৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. ইমন হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ (২১), সাদ মিয়া (২২), আহম্মদ আলী (৫৫), মো. সিরাজ মিয়া (৪৫), সেন্টু মিয়া (২৫), খোরশেদ আলম (১৮) ও সালমা বেগম (৫২)।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













