স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, পলাতক অভিযুক্ত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৩-২১ ১০:৫৫:৫৮
গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক ব্যক্তি। নিহতরা হলেন- স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)।
রোববার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী মো. মফিজ পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্বামী মো. মফিজকে (৬০) গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
স্বামী মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
নিহত রহিমার স্বজনরা জানায়, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতো তারা। বিভিন্ন সময় টেনেহেঁচড়ে মারধর করতো। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ঘাতক স্বামী স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করে। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘর বাহির থেকে তালা লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক স্বামী মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান করছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













