ক্যানসার আক্রান্ত ফাহমিদা আর নেই
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২১ ১১:৫৫:৪০
হাসপাতালের কেবিনেই মাহমুদুল হাসানের সঙ্গে বিয়ে হওয়া ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে মারা যান তিনি। নিহতের চাচা ইউসুফ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৯ মার্চ চট্টগ্রাম নগরের মেডিকেল সেন্টারে মৃত্যুপথ যাত্রী ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। চকরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













