ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৭:১৬:৪৯


ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।সদর উপজেলা ও কসবায় পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। সোমবার সকালে সদর উপজেলার মীরহাটি গ্রামে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ফাতেমা আক্তার নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, রবিবার সন্ধ্যায় বিরাসার-লালপুর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কায় বিল্লাল মিয়া (৬০) ও বিকেলে কুটি চৌমুহনী বাজারে প্রাইভেটকারচাপায় মো. আরিফ (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সড়ক পারাপারের সময় চলন্ত গাড়ির চাপায় ওই তিনজন মারা যান বলে জানিয়েছেন পুলিশের ওই দুই কর্মকর্তা।

সানবিডি/এনজে