গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৮:০২:৩১


গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।রাত ১১টার দিকে এ সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, নগরের কোনাবাড়ী থানা দেউলিয়া বাড়ি এলাকার ফারুক হোসেনের ঝুট মালামালের গোডাউনে আগুন পাশের গোডাউনে দ্রুত ছড়িয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

সানবিডি/এনজে