শীতলক্ষ্যায় লঞ্চডুবির তৃতীয়দিন,আরও ২ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২২ ১১:০১:৪৭


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও দু’জনের লাশ উদ্ধার হয়েছে।আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে দুই জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর নৌ-থানার উপপরিদর্শক হাফিজুর রহমান।

তিনি বলেন, মুক্তারপুর শাহ সিমেন্টের পাশে নদী থেকে আব্দুল্লাহ আল জাভের (৩০) এবং বন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্ট ঘাট থেকে নিখোঁজ এক শিশুর (৩) লাশ উদ্ধার করা হয়। জাভের ডেমরার আবদুল্লাহ আল সিদ্দিকীর ছেলে।

দুর্ঘটনার তৃতীয় দিনে ১০ জনের লাশ উদ্ধার হলেও ৯ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কারণ হিসেবে সদর নৌ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন- সোমবার (২১ মার্চ) সকালে শাহ সিমেন্ট ঘাট এলাকা থেকে উদ্ধার লাশটি নৌ-দুর্ঘটনায় নিখোঁজ কারও নয় বলে নিশ্চিত হওয়া গেছে। তাই এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার হয়েছে।

সানবিডি/এনজে