বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কাঁচা বাদাম’ গানে নাচ, প্রধান শিক্ষককে শোকজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২২ ২০:০৮:২১
বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ‘কাঁচা বাদাম’ গানে পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
গতকাল সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা আকতার এক চিঠিতে ওই স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমানকে ৩ দিনের মধ্যে এ ঘটনার ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার কথা জানিয়ে আনিসুর রহমান বলেন, তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন না। ছেলেমেয়েরা গান বাজিয়ে আনন্দ করছিল। তবে এটা ঠিক হয়নি। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













