লালমনিরহাটে জেএমবি সদস্যের ১৪ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৩ ১৫:৩৯:১৮


লালমনিরহাটে জঙ্গি তৎপরতা মামলায় তামিম প্রধান নামে এক জেএমবি সদস্যকে  ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে সস্ত্রাস বিরোধী ট্রাইবুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ মিজানুর রহমানের আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত তামিম প্রধান জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ মৃত মোবারক আলীর ছেলে।

মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর পাটগ্রাম উপজেলার বন্দর এলাকার তামিম কম্পিউটার পয়েন্ট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র  সক্রিয় সদস্য তামিম প্রধানকে আটক করে র‌্যাব ১৩ এর সদস্যরা।

সানবিডি/এনজে