৩ মামা খুন হলেন ভাগ্নের হাতে

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৩:৪৮:২৬


gabtaly-bagraমানিকগঞ্জে জমি-জমা এবং পাওনা টাকার নিয়ে বিরোধের জের ধরে ভাগ্নের হাতে খুন হয়েছে তিন মামা। এ সময় আরও অন্তত ১২ জন আহত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোবিন্দল গ্রামের করিম মোল্লা (৫০) ও টেণ্ডুল মোল্লা (৪৫)। তারা দুজন আপন ভাই। অপরজন হলেন- তাদের চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)।

থানা সূত্র জানায়, জমি সংক্রান্ত ও পাওনা টাকা নিয়ে এদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সকালের দিকে সেই বিরোধের জের ধরে ভাগনে জাহিদ ও তার সমর্থকরা তার মামাদের সঙ্গে দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন নিহত হন। আহত হন আরো অন্তত ১২ জন। আহতদের সিংগাইর ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

সানবিডি/ঢাকা/আহো