‘জেড’ ক্যাটাগরিতে প্রাইম ফাইন্যান্স
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৪:২৬:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে এটি কার্যকর হবে। অর্থাৎ আগামী ২৩ ফেব্রুয়ারি পুঁজিবাজারে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৩১শে ডিসেম্বর-২০১৫ হিসাব বছরে কোনো লভ্যাংশ দিতে না পারায় এই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।
সূত্র আরও জানা যায়, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে প্রাইম ফাইন্যান্সের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ পাবেন না। বিষয়টি পরিপালন করার জন্য ট্রেকহোল্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













