ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৭ ১৪:১৩:৫২
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানান। খবর আলজাজিরার।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে অতিরিক্ত ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা অনুমোদন করেন।
অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, রাশিয়ার নৃশংস ও অনর্থক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আনুমানিক ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া অব্যাহত রাখব, যেন তারা নিজেদের দেশ এবং নাগরিকদের স্বাধীনতা রক্ষা করতে পারে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে আধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে। এ কারণে মস্কো ইতোমধ্যে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, হুমকি দিয়েছে এসব অস্ত্রের চালানে হামলা চালানোর।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














