দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৮ ১৫:৪৯:০১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৬৬ বারে ৪৬ লাখ ৩৩ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা পেনিনসুলার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৪৬ বারে ৪৩ লাখ ৯৯ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এএফসি এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৬৫১ বারে ৮ লাখ ৮৫ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একটিভ ফাইনের ৯.৬১ শতাংশ, শাশা ডেনিমসের ৯.১২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৯.০৭ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৯৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৮৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ৮.২৬ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৭.৯৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস